অনন্ত প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত

নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা

২০২৪ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল অনন্ত প্রাথমিক বিদ্যালয়ের বই উৎসব ২০২৪।

আজ (০১ জানুয়ারি ২০২৪) সকাল ১০ স্কুল প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে শিশু শ্রেণি থেকে ৩য় শ্রেণি পর্যন্ত ১২৩ জন শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয়। বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ইউনাইট থিয়েটার ফর সোশাল অ্যাকশন (উৎস) পরিচালিত ও অনন্ত প্রাথমিক বিদ্যালয় আয়োজিত বই উৎসবে উপস্থিত থেকে বই বিতরণ করেন উৎস’র নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা, ব্যবস্থাপক: অর্থ ও প্রশাসন মো. আনোয়ার হোসেন, কর্মসূচি সমন্বয়কারী মুহাম্মদ শাহ্ আলম ও প্রোগ্রাম অফিসার রীপা পালিত, সহকারী শিক্ষক বৃষ্টি আকতার ও শ্রাবণী দাশ।

উল্লেখ্য, উৎস’র নির্বাহী পরিষদ সদস্য, সাধারণ পরিষদ সদস্য ও দানশীল ব্যক্তিদের আর্থিক সমর্থনে ২০০৩ খৃষ্টাব্দ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের বিনামুল্যে পাঠদানের জন্য অনন্ত প্রাথমিক বিদ্যালয় পরিচালিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *