অনন্ত প্রাইমারি স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আজ অনন্ত প্রাইমারি স্কুলে আনন্দঘন পরিবেশে বার্ষিক পরীক্ষার ফলাফল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রাক-প্রাথমিক শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত মোট ৫৫ জন শিক্ষার্থীর হাতে তাদের অর্জনের ফলাফল তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের চোখে ছিল আনন্দ, আর অভিভাবকদের মুখে ছিল গর্বের হাসি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও উৎস’র কার্যনির্বাহী পরিষদ সদস্য শুভ্রা বিশ্বাস। স্বাগত বক্তব্য প্রদান করেন স্কুল পরিচালনা কমিটির ব্যবস্থাপক ও উৎস’র কার্যনির্বাহী পরিষদ সদস্য সৈয়দা সৈয়দুর ন্নেছা। অনুষ্ঠানে প্রত্যেক শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরষ্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উৎস’র নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা, ব্যবস্থাপক (অর্থ ও প্রশাসন) মো. আনোয়ার হোসেন, কর্মসূচি সমন্বয়কারী মুহাম্মদ শাহ্ আলম এবং শিক্ষকবৃন্দ—বৃষ্টি আকতার, ইন্দ্রানী দেব ও জাহেদা আক্তার।

এই আয়োজন শিক্ষার্থীদের আগামী দিনে আরও মনোযোগী হয়ে পড়াশোনায় উৎসাহিত করবে এবং অনন্ত প্রাইমারি স্কুলের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *