নিরাপদ ও শিশু-বান্ধব পরিবেশ নিয়ে ভাবনার সুযোগ পেল অনন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

গত ১৫ জুন ২০২৬ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত “Dhaka to Grow Up In: Children and Young People’s Plans for Rupnagar and Rayer Bazar” শীর্ষক প্রদর্শনী Work for a Better Bangladesh (WBB) Trust-এর আমন্ত্রণে পরিদর্শন করে উৎস পরিচালিত অনন্ত প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ১৬ জন শিক্ষার্থী।

অনন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই সুবিধাবঞ্চিত এবং প্রান্তিক এলাকায় বসবাসকারী শিশু। প্রদর্শনী পরিদর্শনের মাধ্যমে তারা শিশু ও তরুণদের দৃষ্টিভঙ্গিতে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও শিশু-বান্ধব পরিবেশ গড়ে তোলার বিভিন্ন ধারণা সম্পর্কে জানার সুযোগ পায়।

প্রদর্শনীতে আয়োজক দলের সদস্যরা শিক্ষার্থীদের বিভিন্ন অংশ ঘুরে দেখান এবং ব্যাখ্যা করেন কীভাবে শিশুদের জন্য নিরাপদ ও অংশগ্রহণমূলক স্পেস তৈরি করা যায়। এ সময় শিশুদের নিজেদের এলাকার বর্তমান অবস্থা, বিদ্যমান সমস্যা এবং তারা কেমন পরিবেশে বেড়ে উঠতে চায়—সে বিষয়ে মতামত প্রকাশের সুযোগ দেওয়া হয়। তাদের অভিজ্ঞতা ও ভাবনা একটি শিশু-বান্ধব ও নিরাপদ সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরে।

‘Dhaka to Grow Up In: Children and Young People’s Plans for Rupnagar and Rayer Bazar’ প্রদর্শনীটি Cardiff University, BRAC University এবং Work for a Better Bangladesh (WBB) Trust-এর যৌথ উদ্যোগে পরিচালিত “Building Child- and Youth-Friendly Neighbourhoods in Dhaka, Bangladesh: Extending Our Understanding and Impact” প্রকল্পের অংশ হিসেবে আয়োজন করা হয়।

প্রদর্শনী পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উৎস’র নির্বাহী ও অনন্ত প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা সদস্য সৈয়দা সৈয়দুর ন্নেছা, উৎস’র কর্মসূচি সমন্বয়কারী মুহাম্মদ শাহ্ আলম এবং বিদ্যালয়ের শিক্ষক ইন্দ্রানী দেব ও নাতাশা।

শিশুদের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও শিশু-বান্ধব সমাজ গড়ে তোলার লক্ষ্যে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অনন্ত প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা সদস্য সৈয়দা সৈয়দুর ন্নেছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *